গাজীপুরের কালিয়াকৈরে জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলূম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাসূল (সা:) এর ৪২তম বংশধর, আওলাদে রাসূল (সা:) আল্লামা সাইয়্যেদ নাসির বিল্লাহ্ আল মাক্কীর মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোররাতে আখেরি মোনাজাতের মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হয়।
এর আগে সোমবার রাতে উপজেলার পূর্ব চান্দরা মাদ্রাসার খেলার মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন, হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জামিয়া ইসলামিয়া মদিনাতুল উমূল মাদরাসার সভাপতি ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী স্যায়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌরসভার মেয়র মজিবুর রহমান, গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী সাবেক পৌরসভার কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল,গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব এডভোকেট রফিকুল ইসলাম।
আখেরি বয়ান এবং আখেরি মোনাজাত করেন রাসূল (সাঃ) এর ৪২তম বংশধর, আওলাদে রাসূল (সাঃ) আল্লামা সাইয়্যেদ নাসির বিল্লাহ্ আল মাক্কী।
অন্যান্যদের মধ্যে ওয়াজ করেন আওলাদে রাসূল সাইয়্যেদ ইয়াকুব আল মাদানী,আল্লামা হাবিবুর রহমান খায়রাবাদী, ভারত ,শায়েখ মুহাম্মাদুল্লাহ বিন হাফিজ, কাতার,শায়েখ হাফিজ হাবিবুল্লাহ আরমানী, পাকিস্তান।
মাহফিলে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম তাফসীরুল কুরআনের বয়ান করেন । দেশের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন।
সময়ের আলো/এএ/