বিএসএমএমইউ: অভ্যুত্থানে আহতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত রোগীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে রোগী কল্যাণ সমিতি ও সমাজসেবা

2025-01-15T20:31:37+00:00
2025-01-15T20:31:37+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজধানী
বিএসএমএমইউ: অভ্যুত্থানে আহতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৮:৩১ পিএম 
বিএসএমএমইউ: অভ্যুত্থানে আহতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত রোগীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে রোগী কল্যাণ সমিতি ও সমাজসেবা কার্যালয়।

বুধবার (১৫ জানুয়ারি) বিএসএমএমইউ কেবিন ব্লকের চারতলায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এছাড়াও আহতদের শীতকালীন পিঠা খাওয়ানো হয়। শীতবস্ত্র বিতরণকালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত রোগীদের চিকিৎসারও খোঁজ-খবর নিয়েছে উপাচার্যের নেতৃত্বে বিএসএমএমইউ প্রশাসন।বর্তমানে বিএসএমএমইউ কেবিন ব্লকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে মোট ৩৬ জন চিকিৎসাধীন।

বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম কেবিন ব্লকের প্রতিটি কক্ষে গিয়ে আহত রোগীদের মধ্যে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি তাদের চিকিৎসারও খোঁজ-খবর নেন।  

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, উপাচার্যের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, পরিচালক (হাসপাতাল, অতিরিক্ত দায়িত্ব) ডা. হাসনাত আহসান সুমন, উপ-পরিচালক ডা. মো. আবু নাছের, সহকারী পরিচালক মো. আজিজুর রহমান, সমাজসেবা অফিসার রুমানা ইয়াসমিন, সামিয়া ইশমত সোহেলী প্রমুখ।


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: