বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারি, ৭ জন ঢামেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মধ্যে মারামারিতে ৭ জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

2025-01-21T18:14:34+00:00
2025-01-21T18:14:34+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজধানী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারি, ৭ জন ঢামেকে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৬:১৪ পিএম 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারি, ৭ জন ঢামেকে ভর্তি
রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মধ্যে মারামারিতে ৭ জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন- ইমরান হোসেন (২২), আনতা মীম (২১), আশাফ উদ্দিন বাবু (২২), আসিফ (২৪), আফছার উদ্দিন বাবু (২৪), মাসুদ (২৪) ও আলামিন (২৪)।

আহত আলামিন নামে এক শিক্ষার্থী জানান, গতকাল (মঙ্গলবার) যাত্রাবাড়ী এলাকায় সমন্বয়কদের মধ্যে মতবিনিময় সভা ছিল। সেখান নাঈম হামিদ পৃথু নামে এক শিক্ষার্থীকে ও আন্দোলনের সক্রিয় সদস্যকে মারধর করে আশিকুজ্জামান হৃদয়, শিমুল, আশিকসহ আরও কয়েকজন মিলে। তারাও বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য। সেই ঘটনার মীমাংসার জন্য আজ (সোমবার) দুপুরে প্রধান কার্যালয়ে বসে আলোচনার কথা ছিল। সেই অনুযায়ী সবাই সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে কার্যালয়ের ভিতরে আজও তাদেরকে পিটিয়ে আহত করা হয়। এতে অন্তত ১০ জন আহতের দাবি করেন তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, জরুরি বিভাগে এখন পর্যন্ত ৭ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: