চুমুকাণ্ডে উদিতকে খোঁচা দিয়ে যা বললেন ফারাহ খান

সময়ের আলো অনলাইন

বিনোদন

বর্ষীয়ান শিল্পী উদিত নারায়ণ। সম্প্রতি মঞ্চে গান গাওয়ার মাঝেই তরুণীদের চুমু দিয়ে বিতর্কে জড়িয়েছেন। তার এমন আচরণে নেটিজেনদের মধ্যে চলছে

2025-02-18T10:54:30+00:00
2025-02-18T11:27:47+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
চুমুকাণ্ডে উদিতকে খোঁচা দিয়ে যা বললেন ফারাহ খান
সময়ের আলো অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৪ এএম  আপডেট: ১৮.০২.২০২৫ ১১:২৭ এএম
চুমুকাণ্ডে উদিতকে খোঁচা দিয়ে যা বললেন ফারাহ খান
বর্ষীয়ান শিল্পী উদিত নারায়ণ। সম্প্রতি মঞ্চে গান গাওয়ার মাঝেই তরুণীদের চুমু দিয়ে বিতর্কে জড়িয়েছেন। তার এমন আচরণে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকে গায়কের বয়স এবং সভ্য সংস্কৃতির কথা মনে করিয়ে দিয়েছেন।

এদিকে চুমু কাণ্ডে উদিতকে খোঁচা দিতে পিছপা হলেন না বলিউড পরিচালক ও ডান্স কোরিওগ্রাফার ফারাহ খান। তিনি বলেন, ‘আমার সঙ্গেও উদিতজির মতো করো একটু।’ তবে নেটিজেনদের প্রশ্ন, কার কাছে চুমু চাইতে গিয়ে উদিত নারায়ণকে এভাবে খোঁচা দিলেন ফারাহ খান।

ফারাহ খানের সঙ্গে সানিয়া মির্জার দীর্ঘদিনের বন্ধুত্ব। মাঝেমধ্যেই তারা আড্ডা দেন। তেমনই এক দুপুরে সম্প্রতি ছেলেকে নিয়ে বলিউড পরিচালকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সানিয়া মির্জা। মজার এক কাণ্ড ঘটে সেখানে, ফারাহর ব্লগেই সেটা ফাঁস হয়। 


সানিয়ার সঙ্গে ফারাহকে রান্না করতেও দেখা যায়। দুপুরের খাবারের পর সানিয়া পুত্র ইজান ফারাহর বাড়িতেই খেলছিল। তবে খুদের বল কেড়ে নিয়ে ফারাহ চুমুর আবদার করেন। আর সেটা করতে গিয়েই পরিচালককে বলতে শোনা যায়, ‘আমার সঙ্গে উদিতজির মতো করো, আমাকে একটা চুমু খাও।’ 

এদিকে চুমুকাণ্ডের কারণে নতুন করে চর্চার শিরোনামে প্রবীণ শিল্পী উদিত নারায়ণ। এক ভিডিওতে দেখা যায়, মঞ্চে উদিত নারায়ণ। গাইছেন, ‘টিপ টিপ বরসা পানি।’ দর্শকের আসনে বসে থাকা ভক্তদের মধ্যে উন্মাদনা তখন তুঙ্গে। 

অনুরাগীদের সঙ্গে সেলফিও তুলছিলেন শিল্পী। সেই ফাঁকে এক তরুণী অনুরাগীর ঠোঁটে চুম্বন করে বসলেন শিল্পী। সেলফি তুলতে গিয়ে চুম্বনে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন ওই তরুণী। মুহূর্তেই এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যায়। এমন বিতর্কের মধ্যেই আরেকটি ভিডিও ভাইরাল হয়, সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি করেন উদিত নারায়ণ। 



  বিষয়:   চুমুকাণ্ড  উদিত নারায়ণ  ফারাহ খান 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: