উত্তরায় দম্পতির ওপর হামলা, স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী

রাজধানী

রাজধানীর উত্তরায় মোটরসাইকেলের দুই আরোহীকে রামদা দিয়ে হামলা করেছেন দুই যুবক। ভুক্তভোগী দুজন স্বামী-স্ত্রী। হামলার পর নিজের জীবন বাজি রেখে

2025-02-18T11:24:44+00:00
2025-02-18T11:35:39+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজধানী
উত্তরায় দম্পতির ওপর হামলা, স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৪ এএম  আপডেট: ১৮.০২.২০২৫ ১১:৩৫ এএম
উত্তরায় দম্পতির ওপর হামলা, স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী
রাজধানীর উত্তরায় মোটরসাইকেলের দুই আরোহীকে রামদা দিয়ে হামলা করেছেন দুই যুবক। ভুক্তভোগী দুজন স্বামী-স্ত্রী। হামলার পর নিজের জীবন বাজি রেখে স্বামীর প্রাণ বাঁচাতে সামনে দাঁড়ান তার স্ত্রী। 

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে হামলার ভিডিও।

পুলিশ জানায়, এ ঘটনায় হামলাকারী দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২৭)। 

পুলিশের তথ্যমতে, হামলার শিকার হওয়া দুজন স্বামী-স্ত্রী। বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করেন স্বামী-স্ত্রী। তখন তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির দুই আরোহী। তারা স্থানীয় অপরাধী চক্রের সদস্য।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলাকারীরা সদস্যরা উত্তরা ৭ নম্বর সেক্টরের ভেতরে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে দ্রুত গতিতে চালাচ্ছিল। এসময় তাদের মোটরসাইকেল একটি রিকশাকে দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে যাওয়া আরেকটি মোটরসাইকেলে ভুক্তভোগী দম্পতি এ ঘটনার প্রতিবাদ করলে হামলাকারীরা তাদের লোকজন ডেকে রামদা দিয়ে কোপাতে থাকে। এ সময় ভুক্তভোগী নারীর চিৎকারে জড়ো হন লোকজন। একপর্যায়ে স্থানীয়রা ওই দুই যুবককে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।


ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক বলেন, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এই ঘটনায় প্রথমে রিকশাচালক প্রতিবাদ করেন। পাশের আরেকটি বাইকে ছিলেন ভুক্তভোগী দম্পতি। তারাও এর প্রতিবাদ জানান। তখন ধাক্কা দেওয়া মোটরসাইকেলের দুই আরোহী আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে ওই দম্পতির ওপর তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, আটক দুই যুবকদের মধ্যে মোবারকের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলায়। তিনি গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় ভাড়া থাকেন। আর রবি রায়ের বাড়ি টঙ্গী পশ্চিম থানাধীন হাজীর মাজার এলাকায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: