এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

সিলেটের এম সি কলেজে এক শিক্ষার্থীর উপর ছাত্র শিবিরের 'হামলা' এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে 'লাঞ্ছিত' করার প্রতিবাদে

2025-02-20T21:20:50+00:00
2025-02-20T21:20:50+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:২০ পিএম 
এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
সিলেটের এম সি কলেজে এক শিক্ষার্থীর উপর ছাত্র শিবিরের 'হামলা' এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে 'লাঞ্ছিত' করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে ফের টিএসসি এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি। 

এ সময় 'রগকাটার রাজনীতি বাংলাদেশে চলবে না', শিবিরের সন্ত্রাস রুখে দাও ছাত্রসমাজ', 'সিলেটে রগ কাটে, প্রশাসন কী করে' সহ একাধিক স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এর আগে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফেসবুকে মন্তব্যের জেরে সিলেটের এমসি কলেজ (মুরারিচাঁদ) আনজুমানে তালামীযে ইসলামিয়ার এক নেতাকে রড দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের বিরুদ্ধে।

এদিকে প্রতিবাদ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, সিলেটে এমসি কলেজের একজন শিক্ষার্থী তার মনের আকাঙ্ক্ষা 'গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, গুপ্ত না থেকে ওপেন স্পেসে এসে রাজনীতি করুন' এমন স্ট্যাটাস দেওয়ার কারনে একাত্তরের পরাজিত শক্তি শিবির তাকে বেধড়ক মারধর করেছে। যেকোনো সাধারণ শিক্ষার্থী যেকোনো ধরনের মানুষ যৌক্তিক সমালোচনা করবে। আমরা আমাদের মতামতের সঙ্গে সমম্বয় করে নিজেদের কর্মপদ্ধতি ঠিক করি। কিন্তু তারা এখনও রগ কাটার চেষ্টা করেছে।  

তিনি বলেন, তারা মতামতকে গ্রহণ না করে রগ কাটার মতো অপরাধ করার চেষ্টা করেছে। যখনই এই গুপ্ত সংগঠন অবাধে চলাচলের সুযোগ পায়, তখন সে তার মত করে বিভ্রান্তি তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের 'ট্রমা'র মধ্যে রেখে দেয়। 


শিবিরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের উচিৎ ছিলো ২৪ সালের ৫ আগস্টের পর জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চেয়ে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ তৈরি করা। কিন্তু আপনারা আধিপত্য বিস্তারের জন্য একের পর এক মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে নামে-বেনামে দোকান খুলে বসেছেন। 

ছাত্রদল সভাপতি আরও বলেন, ছাত্রদলের পেছনে লাগবেন না। যৌক্তিক সমালোচনা করুন। অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য কোনো ষড়যন্ত্র করলে গণতান্ত্রিক মোকাবেলা করার ক্ষমতা আমাদের আছে। যদি কেউ রাজনীতিবিদ হতে চান তাহলে ছাত্রদল সর্বোচ্চ সহায়তা করবে। কিন্তু যদি দেখি গণতন্ত্র প্রতিষ্ঠার নামে মব তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল করছেন তাহলে আমরা আপনাদের প্রতিহত করবো।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মানের লক্ষ্যে শত শত ছাত্রদলের নেতারা জীবন দিয়েছে, গুম হয়েছে। আজকে একটি গুপ্ত সংগঠন সেই চেতনাকে ভূলুণ্ঠিত করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই জুলাই-আগস্টের সেই চেতনাকে আমরা ভূলুণ্ঠিত হতে দিবো না। 

তিনি বলেন, শিক্ষার্থীদের এখনই সচেতন থাকতে হবে। কেউ যদি জুলাই-আগস্টের এই চেতনাকে ভূলুণ্ঠিত করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের ন্যায় নিরাপদ ক্যাম্পাস বিনির্মানের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। 


  বিষয়:   ঢাবি ছাত্রদল  এমসি কলেজ  হামলা  বিক্ষোভ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: