রাজধানীতে চলন্ত গাড়িতে আগুন

সময়ের আলো ডেস্ক

রাজধানী

রাজধানীর হাতিরঝিলে একটি চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার

2025-03-04T13:45:04+00:00
2025-03-04T13:48:43+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীতে চলন্ত গাড়িতে আগুন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১:৪৫ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৫ ১:৪৮ পিএম
রাজধানীতে চলন্ত গাড়িতে আগুন
রাজধানীর হাতিরঝিলে একটি চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তবে আধা ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা করেও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর হাতিরঝিলে একটি ওভারপাসের ওঠার মুখে চলন্ত একটি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর ১২ টা ২৫ মিনিটে খবর পাওয়ার পর তেজগাঁও স্টেশন থেকে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে। ১২ টা ৫০ মিনিট পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারেনি।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের গাড়ি পুলিশ প্লাজার সামনে আটকা রয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে সহযোগিতা জন্য। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাতিরঝিলের ওভারপাসে একটি মাইক্রোবাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার ফলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাজু বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে হাতিরঝিলের মহানগর ব্রিজের ওপরে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ব্রিজ দিয়ে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: