পরিবারসহ সাবেক মেয়র লিটনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক

আইন-আদালত

রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার এবং দুই কন্যা আনিকা ফারিহা জামান

2025-03-06T14:59:56+00:00
2025-03-06T14:59:56+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
পরিবারসহ সাবেক মেয়র লিটনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ২:৫৯ পিএম 
পরিবারসহ সাবেক মেয়র লিটনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার এবং দুই কন্যা আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন।

এদিন দুদকের উপ-পরিচালক মোজাম্মিল হক রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী ও দুই কন্যার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন।


আবেদনে বলা হয়, খায়রুজ্জামান লিটন এবং ছয়টি সংসদীয় আসনের সাবেক আট সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে ৬ হাজার কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, খাইরুজ্জামান লিটন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী শাহীন আক্তার দেশ ছেড়ে পলায়ন করে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তাদের বিদেশ গমণে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।


  বিষয়:   রাজশাহী সিটি কর্পোরেশন  সাবেক মেয়র  দেশত্যাগ  নিষেধাজ্ঞা 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: