আসছে গরম ঘর রাখুন ঠান্ডা

জীবন যখন যেমন ডেস্ক

লাইফস্টাইল

আসছে গরমের দিন। বাইরে সূর্যের সঙ্গে দফারফা শেষ করে ঘরে ঢুকেই চাই এক ঝলক শান্তির পরশ। কিন্তু ভ্যাপসা গরমে সারাক্ষণ

2025-03-08T13:35:35+00:00
2025-03-08T13:35:35+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
লাইফস্টাইল
আসছে গরম ঘর রাখুন ঠান্ডা
জীবন যখন যেমন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১:৩৫ পিএম 
আসছে গরম ঘর রাখুন ঠান্ডা
আসছে গরমের দিন। বাইরে সূর্যের সঙ্গে দফারফা শেষ করে ঘরে ঢুকেই চাই এক ঝলক শান্তির পরশ। কিন্তু ভ্যাপসা গরমে সারাক্ষণ ফ্যান চালালেও মেলে না কাঙ্ক্ষিত শীতলতা। সামর্থ্যে না কুলোলে এসি কেনা দায়, কষ্ট করে কিনলেও দেখা যায় সেটা এক রুমে আটকে আছে। কিন্তু পুরো বাড়িটাকেই যদি ঠান্ডা করে দেওয়া যায় তা হলে আর চিন্তা কীসের!

১। ঘরের যে অংশে রোদ পড়ে, সেদিকের জানালায় হিট প্রটেক্টিং উইন্ডো লাগান। কম খরচে করতে চাইলে কাঠ বা স্টিলের পাতলা প্লেনশিটের জানালা দেওয়া যেতে পারে। এ ছাড়া বাড়ির বাইরের দিকে সাদা রঙ করতে পারেন। এতে সূর্যের আলো প্রতিফলিত হবে এবং কম তাপ শোষণ করবে।

২। সম্ভব হলে বাড়ির পূর্ব ও পশ্চিম পাশে বা ছাদে আমজাতীয় ছোট গাছ বা ঝোপজাতীয় গাছ লাগান। লাউ-কুমড়ার সবজির মাচা খুব ভালো কাজে দেবে। লতানো গাছ বিল্ডিংয়ের চারদিকে নামিয়ে দিন। বাসার আশপাশে গাছ থাকলে সরাসরি সূর্যের আলো পড়বে না।


৩। ঘরে গাছপালা থাকলে সেগুলো অন্তত শোবার ঘর থেকে সরিয়ে রাখুন। টবজাতীয় গাছগুলো বারান্দায় রাখুন।

৪। রান্নাবান্নার কাজ ছাড়া গ্যাসের চুলা বন্ধ রাখুন। অনেকে প্রয়োজনে-অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখেন। এর ফলেও ঘরের তাপমাত্রা বৃদ্ধি পায়। রান্নাঘরে এগজস্ট ফ্যান না থাকলে লাগিয়ে নিন।

৫। আমরা অনেকেই পানি ফুটিয়ে খাই। ফোটানোর সময় ভয়াবহ তাপ বের হয়। সম্ভব হলে এমন ফিল্টার ব্যবহার করুন, যাতে পানি ফোটাতে হয় না। বা সম্ভব হলে সন্ধ্যার দিকে পানি ফোটান।


৬। ঘর ঠান্ডা রাখতে ভেন্টিলেশন সাপোর্ট বা ভেন্টিলেটর খুব ভালো কাজে আসে। তবে ঘরের ভেতর বাতাসটা ঠান্ডা থাকলে ভেন্টিলেটরের ফ্যান চালাবেন না। এতে শীতল বাতাসটাই বাইরে চলে যাবে।

৭। কম্পিউটার, টিভি, ফ্রিজ, ওভেন প্রচুর তাপ উৎপন্ন করে ঘর গরম করে। তাই কাজ ছাড়া কোনো ইলেক্ট্রিক যন্ত্রপাতি বন্ধ রাখুন। এ ছাড়া এসব যন্ত্রাংশ এমন জায়গায় রাখুন যেখানে বেশি বাতাস চলাচল করে।

৮। ঘরের বাতাস দ্রুত ঠান্ডা করতে টেবিল ফ্যানের সামনে গামলাভর্তি বরফ অথবা ফ্রিজের পানি রেখে ফ্যান চালিয়ে দিন।

৯। প্রয়োজনের অতিরিক্ত বাতি জ্বালাবেন না। বাতিও তাপ তৈরি করে ঢের। ব্যবহার করুন ল্যাম্পশেড, হিডেন লাইট অথবা স্পটলাইট।


  বিষয়:   গরমকাল  ঘর  ঠান্ডা রাখুন  টিপস 


Loading...
Loading...
লাইফস্টাইল- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: