মাদক মামলা থেকে খালাস পেলেন মডেল পিয়াসা

আদালত প্রতিবেদক

আইন-আদালত

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা থেকে খালাস পেয়েছেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা।মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার চতুর্থ

2025-03-11T17:00:21+00:00
2025-03-11T17:32:11+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
মাদক মামলা থেকে খালাস পেলেন মডেল পিয়াসা
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৫:০০ পিএম  আপডেট: ১১.০৩.২০২৫ ৫:৩২ পিএম
ফারিয়া মাহবুব পিয়াসা। পুরোনো ছবি
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা থেকে খালাস পেয়েছেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা।

মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারেক এজাজের আদালত খালাসের এ রায় দেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আসামি পিয়াসা আদালতে হাজির হননি। তার অনুপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।


জানা গেছে, ২০২১ সালের ১ আগস্ট পুলিশের গোয়েন্দা বিভাগ পিয়াসাকে তার বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে। ওইসময় পুলিশ তার বাসা থেকে ৭৮০টি ইয়াবা, ৮ বোতল বিদেশি মদ ও ৪ ক্যান বিয়ার জব্দ করে। পরে তার বিরুদ্ধে গুলশান থানায় মামলা করা হয়।

২০২১ সালের ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

২০২৩ সালের ১১ জানুয়ারি পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালীন আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন।


  বিষয়:   মামলা  আদালত  মাদকদ্রব্য  ফারিয়া মাহবুব পিয়াসা 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: