রাজধানীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১২ মার্চ) ভোর রাত ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায়

2025-03-12T08:58:54+00:00
2025-03-12T09:11:25+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৮:৫৮ এএম  আপডেট: ১২.০৩.২০২৫ ৯:১১ এএম
রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১২ মার্চ) ভোর রাত ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় পোনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রাত ৩টা ৩৮ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।


ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, আগুন লাগার খবর পাওয়ার পর ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে একে একে ৫টার মধ্যে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। মোট আটটি ইউনিট একত্রে কাজ করে।

এদিকে আগুনে পুড়ে গেছে বস্তির অধিকাংশ ঘর। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।


  বিষয়:   রাজধানী  সাততলা বস্তি  আগুন  নিয়ন্ত্রণ  ফায়ার সার্ভিস 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: