তরুণীকে মারধর, আপন কফি হাউজের ২ কর্মচারী রিমান্ডে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় আপন কফি হাউজে এক তরুণীকে মারধরের মামলায় দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার

2025-04-15T19:32:24+00:00
2025-04-15T19:38:46+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আইন-আদালত
তরুণীকে মারধর, আপন কফি হাউজের ২ কর্মচারী রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৭:৩২ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৫ ৭:৩৮ পিএম
আপন কফি হাউজের সামনে এক তরুণীকে লাঞ্ছিত ও মারধর করা হয়। ছবি: সংগৃহীত
রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় আপন কফি হাউজে এক তরুণীকে মারধরের মামলায় দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই মো. মহসিন আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। 

অপরদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের আবেদন বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। এছাড়া রাষ্ট্র পক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন।


রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- আপন কফি হাউজের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধর।

জানা যায়, গত ১১ এপ্রিল খিলগাঁওয়ের তালতলা এলাকায় ক্যাফের সামনেই ওই দুই কর্মচারী ওই তরুণীকে লাঞ্ছিত করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, আপন কফি হাউজের সামনে এক তরুণীর সঙ্গে প্রথমে খারাপ আচরণ করেন ক্যাফের কর্মচারী। পরে লাঠি দিয়ে তাকে আঘাত করতে দেখা যায়। এ ঘটনায় গত ১৪ এপ্রিল তাদের আটক করে (আজ) ১৫ এপ্রিল নারী ও শিশু নির্যাতন আইন ও দণ্ডবিধির ৩২৩ ধারায় মামলা করে রামপুরা থানা পুলিশ।


  বিষয়:   তরুণী  নির্যাতন  আপন কফি হাউজ  আদালত  গ্রেফতার  রিমান্ড  পুলিশ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: