‘ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন ন্যাক্কারজনক’

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার মোটিফ তৈরি করা চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা,

2025-04-16T17:18:41+00:00
2025-04-16T17:27:01+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
‘ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন ন্যাক্কারজনক’
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৫:১৮ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৫ ৫:২৭ পিএম
ছবি: সংগৃহীত
বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার মোটিফ তৈরি করা চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

বুধবার (১৬ এপ্রিল) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত তিনটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলায় ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 


মানবেন্দ্র ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, পহেলা বৈশাখের আগের দিন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হুমকি দিয়ে আসছিল দুর্বৃত্তরা। পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাবয়বসহ বিভিন্ন ভাস্কর্য তৈরির অভিযোগে তাকে এ হুমকি দেওয়া হয়। 

এদিকে সাদা দলের বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিন ধরে শোভাযাত্রা কার্যক্রমে যুক্ত বেশ কয়েকজনকে ভিনদেশী ফোন নম্বর থেকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের কটু কথা প্রচার অব্যাহতভাবে চলছে। এ অবস্থায় আমরা ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি এ বিষয়ে অতি দ্রুত অপরাধীকে সনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছি।


  বিষয়:   পহেলা বৈশাখ  বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা  চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ  আগুন  ঢাবি সাদা দল 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: