স্ত্রীসহ এনএসআইয়ের সাবেক ডিজি জোবায়েরের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) টি এম জোবায়ের ও তার স্ত্রী ফাহমিনা মাসুদের ট্রাস্ট ব্যাংকের

2025-04-21T18:02:41+00:00
2025-04-21T18:02:41+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
স্ত্রীসহ এনএসআইয়ের সাবেক ডিজি জোবায়েরের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৬:০২ পিএম 
এনএসআইয়ের সাবেক ডিজি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টিএম জোবায়ের। ছবি: সংগৃহীত
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) টি এম জোবায়ের ও তার স্ত্রী ফাহমিনা মাসুদের ট্রাস্ট ব্যাংকের পাঁচটি অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (২১ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন। এসব হিসাবে ২৬ লাখ ৫ হাজার টাকা রয়েছে।


এদিন দুদকের উপপরিচালক মনজুর আলম তাদের ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট টিএম জোবায়েরের বিরুদ্ধে মোটা অংকের ঘুষ গ্রহণপূর্বক বিভিন্ন পদে চাকরি প্রদান ও ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে শক্তি প্রদর্শনপূর্বক কোটি কোটি টাকা উপার্জন করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন এবং ২৯ লাখ ৪৫ হাজার পাউন্ডে লন্ডনে বাড়ি ক্রয়সহ বিদেশে অর্থ পাচারের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে।

অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্য মূলে জানা যায়, এসব ব্যাংক হিসাবসমূহের মাধ্যমে অভিযোগ সংশ্লিষ্ট টি এম জোবায়ের ও তার স্ত্রী ফাহমিনা মাসুদ অবৈধভাবে অর্জিত অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করতে পারেন। তার নামীয় নিম্নবর্ণিত সম্পদ যাতে অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন, সেজন্য দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৮ বিধি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা অনুযায়ী এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।


  বিষয়:   এনএসআই  জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা  সাবেক ডিজি জোবায়ের  ব্যাংক হিসাব  অবরুদ্ধ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: