আবারও আন্দোলনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ছয় দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির ওপর ‘ভরসা রাখতে না পারায়’ ফের আন্দোলনের ঘোষণা দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।বুধবার

2025-04-23T17:24:51+00:00
2025-04-23T20:19:19+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
আবারও আন্দোলনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৫:২৪ পিএম  আপডেট: ২৩.০৪.২০২৫ ৮:১৯ পিএম
আবারও আন্দোলনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের। ছবি: পুরোনো ছবি
ছয় দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির ওপর ‘ভরসা রাখতে না পারায়’ ফের আন্দোলনের ঘোষণা দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানান শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির ওপর শিক্ষার্থীরা ভরসা করছেন না। আগেও এমন কমিটি হয়েছিল, কিন্তু দাবি-দাওয়া পূরণ হয়নি। তাই শিক্ষার্থীদের সম্মতিতে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এ সম্মেলনে অংশ নিতে বিভিন্ন বিভাগীয় পর্যায় থেকে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধিরা ঢাকা এসে পৌঁছেছেন। অন্যান্যদেরও আমরা চলে আসতে বলছি।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেছিলেন শিক্ষার্থীরা। সেখানে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা। তবে দাবি বাস্তবায়নে গড়িমসি দেখলে ফের আন্দোলনে নামবেন বলে হুমকি দিয়ে রেখেছিলেন শিক্ষার্থীরা।


পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে আজ বিকেলে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে আট সদস্যের কমিটি গঠন করে দেয় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয় কারিগরি ছাত্র আন্দোলনের একজন উপদেষ্টাকেও। 

আরআর




Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: