আমদানি-রফতানিতে আরাকান আর্মিও পয়সা নিচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মিয়ানমার সীমান্তের বিভিন্ন বিষয়ে ছড়িয়ে পড়া সব

2025-04-23T16:59:12+00:00
2025-04-23T20:19:39+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
আমদানি-রফতানিতে আরাকান আর্মিও পয়সা নিচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৪:৫৯ পিএম  আপডেট: ২৩.০৪.২০২৫ ৮:১৯ পিএম
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় কথা বলেন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সময়ের আলো
স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মিয়ানমার সীমান্তের বিভিন্ন বিষয়ে ছড়িয়ে পড়া সব ভিডিও সত্য নয়, আবার সবটা যে মিথ্যা; তাও নয়। মিয়ানমার থেকে কিছু আমদানি-রফতানি করতে হলে মিয়ানমার সরকারকে ট্যাক্স দিতে হয়। আবার আরাকান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিচ্ছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরাকানের সন্ত্রাসী সংগঠনকে ঘিরে সাম্প্রতিক সময়ের বিভিন্ন ভিডিও ও টিকটক কনটেন্ট সম্পর্কে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখন দেখতে হবে আরাকান আর্মি ফাইট করছে অনেকদিন যাবৎ। এদের অনেকে এপারে বিয়ে করে ফেলছে, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু যে হারে ভিডিওতে আসছে বিষয়টা তা নয়। টিকটক ভিডিও অনেকভাবে করা যায়। সবটা যে সত্য তা না, আবার সবটা যে মিথ্যা; তাও না। এটার ক্ষেত্রে আপনাকে ব্যালেন্স করতে হবে।

সম্প্রতি চট্টগ্রামের রাউজানে বেড়ে যাওয়া হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফটিকছড়ি, রাউজান, পটিয়া ও সাতকানিয়া এলাকা হলো পাহাড় ও সমতল সংমিশ্রণ। এখানকার সমস্যা অন্যান্য এলাকার চেয়ে ব্যতিক্রম। আমরা এই ব্যাপারে আলাপ করছি, এখানে সন্ত্রাসীরা অপকর্ম করে পাহাড়ের দিকে চলে যায়। প্রকাশ্যে কেউ যদি করে থাকে, আমি আপনাদের সামনে বলে গেলাম আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


যৌথবাহিনীর অভিযান নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যৌথবাহিনীর অভিযান কোনো অবস্থায় কমেনি; বরং আপনাদের সাহায্য-সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যে ঘটনা ঘটে, সত্যি ঘটনা আপনারা অবশ্যই প্রকাশ করে দেবেন। তখন আমাদের কাজ করতে সুবিধা হয়। কিন্তু অনেক সময় আছে দুই একজন করে কি, ঘটনা সত্যি নয় কিন্তু প্রকাশ করে দেয়। সে সময় ইনভেস্টিগেশন করে দেখা যায়, ঘটনা সত্যি নয়, তখন অসুবিধা হয়। পাশের দেশের সাংবাদিকরা এর সুবিধাটা নেয়। যেহেতু জানেন যে তারা মিথ্যা সংবাদ বেশি পরিবেশন করে।

পাহাড় অশান্ত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, আমি পাহাড়ে তিনবার চাকরি করেছি। ক্যাম্প কমান্ডার ছিলাম, সিও ছিলাম ও ব্রিগ্রেড কমান্ডার ছিলাম। পাহাড়ে অশান্ত তো আপনারা দেখেনই। এখন ওই সময়ের তুলনা করতে গেলে পাহাড় এখন পুরোটাই শান্ত। এই ছোটখাটো অপহরণ আমাদের প্লেইন ল্যান্ডেও (সমতল) তো হচ্ছে। শুধু পাহাড়ে কেন দোষ দেন। পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থায় আছে, অনেক শান্ত আছে। আমি বাঘাইহাটে ছিলাম। সেখানে ল্যান্ডমাইন দিয়ে একসাথে পিকআপ উড়াই দিছে। তিনজন, চারজন করে মারা গেছে।

আরআর


  বিষয়:   স্বরাষ্ট্র উপদেষ্টা  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: