পরিবারসহ সাবেক বিমান বাহিনী প্রধানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান এবং মেয়ে

2025-05-05T17:11:17+00:00
2025-05-05T17:20:12+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
পরিবারসহ সাবেক বিমান বাহিনী প্রধানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৫:১১ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৫ ৫:২০ পিএম
সাবেক বিমান বাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নান। ছবি: সংগৃহীত
বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান এবং মেয়ে সানজিদা আক্তারের বিদেশগমনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

সোমবার (৫ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুদকের উপ-পরিচালক তানজির হাসিব সরকার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। 


এতে বলা হয়, সাবেক বিমান বাহিনী প্রধান আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও তার স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের নামে জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। 

বিশ্বস্ত সূত্রে জানা যায়, শেখ আব্দুল হান্নান ও তার পরিবারের অন্যান্য সদস্যরা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শেখ আব্দুল হান্নান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

এসটিও


  বিষয়:   সাবেক বিমান বাহিনীর প্রধান  এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান  দেশত্যাগ  নিষেধাজ্ঞা 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: