হাসিনার সামরিক উপদেষ্টা তারিকের সাড়ে ৬ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহীন সিদ্দিক ও তার

2025-05-14T18:50:36+00:00
2025-05-14T18:50:36+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আইন-আদালত
হাসিনার সামরিক উপদেষ্টা তারিকের সাড়ে ৬ কোটি টাকা অবরুদ্ধের আদেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৬:৫০ পিএম 
তারিক আহমেদ সিদ্দিক। ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহীন সিদ্দিক ও তার মেয়ে নুরিন সিদ্দিকের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১৩ হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (১৪ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। এসব হিসাবে ৬ কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ৩৭১ টাকা জমা রয়েছে।


এদিন দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম এসব হিসাব অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন। এর আগে গত ২৭ জানুয়ারি দেশের তিনটি বিমানবন্দরের চারটি প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুদক।

এসটিও


  বিষয়:   শেখ হাসিনা  দুদক  দুর্নীতি  আদালত 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: