এইচএসসি পরীক্ষায় মাস্ক-স্যানিটাইজার বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

দেশে করোনাভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। এর মধ্যেই আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমান

2025-06-16T18:49:40+00:00
2025-06-16T18:49:40+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
এইচএসসি পরীক্ষায় মাস্ক-স্যানিটাইজার বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৬:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
দেশে করোনাভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। এর মধ্যেই আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। 

এতে অংশ নেবেন সাড়ে ১২ লাখেরও বেশি পরীক্ষার্থী। শিক্ষার্থী ও অভিভাবকরা করোনা ও ডেঙ্গুর প্রকোপ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। পরিস্থিতি বিবেচনায় শিক্ষা বোর্ডগুলো কঠোর স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে পরীক্ষা নিতে চায়। এজন্য সব ধরনের প্রস্তুতিও নিয়েছে কর্তৃপক্ষ। তাই ‘অতীব জরুরি’ এক চিঠিতে পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সবার মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (১৬ জুন) সকালে বিশেষ নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 


একইসঙ্গে পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে এবং ডেঙ্গুরোধে কেন্দ্রের ভেতরে ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও বলা হয়েছে কমিটির পক্ষ থেকে। আর নির্দেশনাগুলো প্রতিপালনে সব জেলার ডিসি, ইউএনও, শিক্ষা কর্মকর্তা, সিভিল সার্জনদের চিঠি পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সোমবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, কেন্দ্রে সবার স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।


পরীক্ষা কেন্দ্রের জন্য যত নির্দেশনা:

১. পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীসহ পরীক্ষাসংশ্লিষ্ট সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক। 

২. পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।

৩. ডেঙ্গুর বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

৪. পরীক্ষা শুরুর আগে স্থানীয় প্রশাসনের সহায়তায় কেন্দ্রের ভেতর মশক নিধন ওষুধ স্প্রে করতে হবে।

৫. বোর্ডের নির্দেশনা অনুযায়ী আসন বিন্যাস করতে হবে। ইতোমধ্যে কেন্দ্রগুলোয় তিন ফুট দুরত্ব রেখে পরীক্ষার্থীদের আসনে ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে।

৬. প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেডিকেল টিমকে সক্রিয় রাখতে হবে। এ বিষয়ে সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে।

৭. জনসচেতনতা বাড়াতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষায় অংশ নেওয়া এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করতে হবে।


এ নির্দেশনাগুলো স্কুল-কলেজে মেনে চলতে এর আগের দিন রোববারও নির্দেশনা জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

সোমবার সকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের এক অফিস আদেশে বলা হয়, করোনাভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় এ পরীক্ষা চলাকালে সারাদেশে সব কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে সেবা দেওয়ার জন্য এ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আদেশে আরও বলা হয়, শিক্ষক-পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

/এসটিও



  বিষয়:   করোনা  ডেঙ্গু  এইচএসসি পরীক্ষা  মাস্ক-স্যানিটাইজার  বাধ্যতামূলক  শিক্ষা বোর্ড 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: