স্ত্রীসহ হাসান মাহমুদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার স্ত্রী নূরান ফাতেমার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২১টি ব্যাংক

2025-06-23T16:18:45+00:00
2025-06-23T17:24:29+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
স্ত্রীসহ হাসান মাহমুদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও ব্যাংক হিসাব অবরুদ্ধ
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৪:১৮ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৫ ৫:২৪ পিএম
ড. হাছান মাহমুদ ও তার স্ত্রী নূরান ফাতেমা। ছবি: সংগৃহীত
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার স্ত্রী নূরান ফাতেমার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও ৮৫ লাখ টাকা মূল্যের একটি জিপ গাড়ি জব্দের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ জুন) দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। 


সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য দুদকের আবেদনে বলা হয়, হাছান মাহমুদ ও তার স্ত্রী ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের মালিক হয়েছেন এবং তা ভোগ দখলে রেখেছেন। 

এতে আরও বলা হয়, তাদের এসব অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর, দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ অবরুদ্ধ ও জব্দ করা প্রয়োজন। পাশাপাশি, তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

/এসটিও


  বিষয়:   সাবেক পররাষ্ট্রমন্ত্রী  ড. হাছান মাহমুদ  নিষেধাজ্ঞা  ব্যাংক হিসাব  আদালত 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: