সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে শেরেবাংলা নগর থানায় করা মামলায় গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ৪ দিনের

2025-06-23T17:15:55+00:00
2025-06-23T17:16:49+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আইন-আদালত
সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৫:১৫ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৫ ৫:১৬ পিএম
সংগৃহীত ছবি
প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে শেরেবাংলা নগর থানায় করা মামলায় গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে সোমবার (২৩ জুন) রিমান্ডের এ আদেশ দেন। এদিন বিকেল ৩টার দিকে তাকে আদালতে আনা হয়। এসময় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আর আসামিপক্ষ জামিন আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে অনিয়ম-কারচুপির অভিযোগে ২২ জুন সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ২৪ জনকে আসামি করে মামলা করে বিএনপি। আওয়ামী লীগের সময়ে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার হলেন, কাজী রকিব উদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়াল। 


রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এর আগে তিনটি আলোচিত জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিল বিএনপি। এ বিষয়ে নির্বাচন কমিশন বরাবর একটি চিঠিও দেয় দলটি। বিএনপি জানায়, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন ছিল বিতর্কিত ও ভোটারবিহীন। এসব নির্বাচনে দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চায়।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ উঠে। অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে বিরোধীরা মাত্র সাতটি আসনে জয় পায়। সে নির্বাচনের নাম হয় ‘নীশিরাতের নির্বাচন’। ওই নির্বাচনে সিইসি ছিলেন এ কে. এম. নুরুল হুদা।

আরআর




Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: