আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

জলবায়ু পরিবর্তনসহ নানান কারণে বিশ্বে দিন দিন বায়ুদূষণের মাত্রা বাড়ছে। এদিকে দিন দিন ঢাকার বাতাসেও দূষণের মাত্রা বাড়ছে। বিশ্বে বায়ুদূষণে

2025-06-27T10:54:05+00:00
2025-06-27T11:17:56+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ১০:৫৪ এএম  আপডেট: ২৭.০৬.২০২৫ ১১:১৭ এএম
সংগৃহীত ছবি
জলবায়ু পরিবর্তনসহ নানান কারণে বিশ্বে দিন দিন বায়ুদূষণের মাত্রা বাড়ছে। এদিকে দিন দিন ঢাকার বাতাসেও দূষণের মাত্রা বাড়ছে। বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর তালিকায় প্রায়ই শীর্ষে থাকে রাজধানী ঢাকা। আজ রয়েছে ১১তম স্থানে। 

শুক্রবার (২৭ জুন) সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে সকাল ৮টা ২৫ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ১০২, যা সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। 

এদিকে, আজ বায়ুমান ১৭৩ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। যা সবার জন্য অস্বাস্থ্যকর। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো যথাক্রমে— পাকিস্তানের লাহোর, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা, ইন্দোনেশিয়ার জাকার্তা ও চিলির সান্তিয়াগো। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৬৫,১৫৯, ১৫৪ ও ১৫২।


বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

/এসটিও



  বিষয়:   বায়ুদূষণ  রাজধানী  ঢাকার বাতাস  অস্বাস্থ্যকর 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: