ঢাকাস্থ ধুনটের সুধীজন কল্যাণ ফোরামের ঈদ পুনর্মিলনী ও নির্বাচন

সময়ের আলো ডেস্ক

রাজধানী

ঢাকাস্থ ধুনটের সুধীজন কল্যাণ ফোরামের ঈদ পুনর্মিলনী ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরায় আয়োজিত এ অনুষ্ঠানে নতুন

2025-06-30T16:33:36+00:00
2025-06-30T16:33:36+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজধানী
ঢাকাস্থ ধুনটের সুধীজন কল্যাণ ফোরামের ঈদ পুনর্মিলনী ও নির্বাচন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৪:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকাস্থ ধুনটের সুধীজন কল্যাণ ফোরামের ঈদ পুনর্মিলনী ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরায় আয়োজিত এ অনুষ্ঠানে নতুন এই সংগঠন পরিচালনার জন্য ২১ সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন করা হয়।

উপস্থিত সদস্যদের কন্ঠভোটে সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন ফোরামের সদস্য প্রকৌশলী মো. রফিকুল ইসলাম (মুকুল), সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে এ এইচ এম মাহবুবুর রহমান (হেনা) ও ডক্টর মো. আব্দুর রাজ্জাক।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, মো. গোলাম মোস্তফা (শামীম)। যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম ও মো. জাহিদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো.আশরাফুল ইসলাম (সুইট) ও সহ-সাংগঠনিক পদে মো. রিয়েল। এছাড়া কোষাধ্যক্ষ পদে মো. শাহরিয়ার ওমর ফারুক, সহ কোষাধ্যক্ষ মো. রহমত আলী, সমাজকল্যাণ সম্পাদক পদে ডাক্তার এইচ এম জামাল (রতন), দপ্তর ও প্রচার সম্পাদক মো. আখিনুর জামান (বকুল) এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো.সুলতান মাহমুদ।

কার্যনির্বাহী কমিটি সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, হাম্মাদ (হিরু), কৃষিবিদ ডক্টর আব্দুল গাফ্ফার, এম এ ওয়াদ, অ্যাডভোকেট মো.বেলাল, ডাক্তার শাওন, মো. ফিরোজ, খান মো. সিরাজুল ইসলাম ও অপু মহন্ত।

নতুন এ সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নের জন্য ডক্টর আব্দুর রাজ্জাককে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন,  কৃষিবিদ ডক্টর আব্দুল গাফ্ফার মো. ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট মো. বেলাল ও মো. সুলতান মাহমুদ।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সাধনে একাগ্রচিত্তে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: