তারিক সিদ্দিক ও শফিক সিদ্দিকের সম্পদ জব্দ ও রিসিভার নিয়োগ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও তার ভাই শফিক আহমেদ সিদ্দিকের নামে থাকা ১৫ কোটি

2025-07-02T17:26:31+00:00
2025-07-02T17:27:01+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
তারিক সিদ্দিক ও শফিক সিদ্দিকের সম্পদ জব্দ ও রিসিভার নিয়োগ
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৫:২৬ পিএম  আপডেট: ০২.০৭.২০২৫ ৫:২৭ পিএম
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও তার ভাই শফিক আহমেদ সিদ্দিকের নামে থাকা ১৫ কোটি টাকা মূল্যের জমি ও ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এসব সম্পদ দেখভালের জন্য রিসিভার নিয়োগ করা হয়েছে।

বুধবার (২ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। 


জব্দের আদেশপ্রাপ্ত সম্পদের মধ্যে রয়েছে- শফিক আহমেদ সিদ্দিকের গাজীপুরের মোট ৩৩.৫০ শতাংশ জমির মধ্যে বিক্রিত অংশ বাদে ১৭ শতাংশ জমি এবং তারিক আহমেদ সিদ্দিকের ১৯.৫০ শতাংশ জমিতে নির্মিত দশতলা ভবনের অর্ধেক, যা মোট ৬৭.০০ শতাংশ জমিতে অবস্থিত।

এদিন দুদকের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম এসব সম্পদ জব্দের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানকালে জানা যায়, তারা উল্লিখিত স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে, অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত উল্লিখিত সম্পদের ক্রোক এবং রিসিভার নিয়োগের আদেশ প্রদান করা প্রয়োজন।

/এসটিও


  বিষয়:   তারিক সিদ্দিক  শফিক সিদ্দিক  সম্পদ জব্দ  রিসিভার নিয়োগ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: