সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক

আইন-আদালত

সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির, চট্টগ্রাম সমিতি ভবনের অতিরিক্ত মহাপরিচালক তাজুল ইসলাম ও তার স্ত্রী খোদেজা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

2025-07-14T21:52:14+00:00
2025-07-14T21:52:52+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৯:৫২ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৫ ৯:৫২ পিএম
সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির। ছবি: সংগৃহীত
সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির, চট্টগ্রাম সমিতি ভবনের অতিরিক্ত মহাপরিচালক তাজুল ইসলাম ও তার স্ত্রী খোদেজা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।

সোমবার (১৪ জুলাই) দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

এদিন দুদকের পক্ষে আলমগীরের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আজিজুল হক। আবেদনে বলা হয়, আলমগীর কবিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ওই ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ নিম্নস্বাক্ষরকারীর নিকট অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি আলমগীর কবির দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন আটকানো প্রয়োজন।


এছাড়া দুদকের পক্ষে স্ত্রীসহ তাজুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপ-সহকারী পরিচালক আনিসুর রহমান। আবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম সমিতি ভবনের অতিরিক্ত মহাপরিচালক তাজুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে। 

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সুতরাং অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট নিম্নবর্ণিত ব্যক্তিদের বিদেশ গমন আটকানো একান্ত প্রয়োজন।

/এসটিও


  বিষয়:   সাউথইস্ট ব্যাংক  সাবেক চেয়ারম্যান  আলমগীর কবির  দেশত্যাগ  নিষেধাজ্ঞা 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: