এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর ও তার পরিবারের ফ্ল্যাট জব্দ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

‎জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব মো. নজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা

2025-07-29T18:21:26+00:00
2025-07-29T18:22:01+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর ও তার পরিবারের ফ্ল্যাট জব্দ
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৬:২১ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৫ ৬:২২ পিএম
ফাইল ছবি
‎জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব মো. নজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একটি ফ্ল্যাট জব্দ এবং বিভিন্ন ব্যাংকে থাকা হিসাব ও শেয়ারবাজারের বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন। ‎

জব্দ ও অবরুদ্ধ আদেশ হওয়া সম্পদের মধ্যে রয়েছে- নজিবুরের পুত্র ফারাবি এনএম রহমানের নামে সিদ্ধেশ্বরীতে ৩ হাজার ৬৭২ বর্গফুটের একটি ফ্ল্যাট, যার মূল্য ৩ কোটি ৬৫ লাখ টাকা। এছাড়া তার স্ত্রী নাজমা রহমান, ফারাবি এনএ রহমান ও ফুয়াদ এনএ রহমানের নামে থাকা বিভিন্ন ব্যাংকে থাকা ৭টি হিসাব ও ৫টি বিও হিসাব।


এদিন দুদকের পক্ষে এ আবেদন করেন উপপরিচালক মো. খায়রুল হক। দুদকের আবেদন বলা হয়, নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন। অনুসন্ধানকালে তার ও তার পরিবারের সদস্যদের নামে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। যা অর্জনের বিষয়ে তারা কোনো বৈধ উৎসের তথ্য দিতে পারেননি।

‎আবেদনে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মো. নজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা এসব সম্পদ বিক্রি করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার বা অন্যত্র স্থানান্তর ও হস্তান্তরের চেষ্টা চালাচ্ছেন। এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের মারাত্মক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ফলে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে উক্ত সম্পদগুলোর অবিলম্বে জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।


সময়ের আলো/এসটিও


  বিষয়:   দুর্নীতি  দুদক  এনবিআরের সাবেক চেয়ারম্যান  আদালত 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: