ধানমন্ডিতে যানবাহনের ওপর ভেঙে পড়ল বিশাল গাছ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর ধানমন্ডিতে বহু পুরনো একটি রেইনট্রি গাছ ভেঙ্গে পড়েছে। গাছটির নিচে চাপা পড়েছে বেশ কয়েকটি যানবাহন। এ ঘটনায় এক নারী

2025-07-31T22:05:33+00:00
2025-08-01T14:23:22+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
রাজধানী
ধানমন্ডিতে যানবাহনের ওপর ভেঙে পড়ল বিশাল গাছ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১০:০৫ পিএম  আপডেট: ০১.০৮.২০২৫ ২:২৩ পিএম  (ভিজিট : ২৬৮)
ছবি: সময়ের আলো
রাজধানীর ধানমন্ডিতে বহু পুরনো একটি রেইনট্রি গাছ ভেঙ্গে পড়েছে। গাছটির নিচে চাপা পড়েছে বেশ কয়েকটি যানবাহন। এ ঘটনায় এক নারী আহত হয়েছেন। এ সময় সড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট।
 
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা আড়াইটার দিকে ধানমন্ডি ৬/এ নম্বর সড়কের গনস্বাস্থ হাসপাতাল সংলগ্ন গলিতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সড়কটিতে যানজট ছিল। গাছের ডাল ও মূল কান্ডটি একটি সিএনজি অটোরিকশা, একটি ব্যাটারি চালিত থ্রি হুইলার, একটি মোটর সাইকেল এবং একটি  প্রাইভেট কারের ওপর পড়লে সেগুলোতে অনেকে আটকা পড়েন। পরে পথচারী ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করেন।

ধানমন্ডি থানার পরিদর্শক(তদন্ত) আব্দুল আলিম সময়ের আলোকে বলেন, ‘ধানমন্ডিতে বহু পুরনো একটি রেইনট্রি গাছ দুপুর বেলায় পড়ে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এসে দেখতে পাই, গাছের নিচে একটি প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা এবং একটি মোটরসাইকেল আটকা পড়েছে। সিএনজিচালিত অটোরিকশার ভেতরে সুমাইয়া (২৬) নামে এক নারী আটকা পড়েছিলেন, তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সাথে সাথে সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন।’

ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার ফসির উদ্দিন বলেন, ‘গাছটি প্রায় ৪০ বছরের পুরোনো। চারপাশে কংক্রিটের দেয়াল থাকায় এর শিকড় বাড়তে পারেনি, তাই বৃষ্টিতে ওপরের মাটি নরম হয়ে গাছটি ভেঙে গেছে।’

ফায়ার সার্ভিস প্রাইভেট কার ও মোটরসাইকেল দুটি উদ্ধার করতে পারলেও, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা দুটি উদ্ধার করতে পারেনি। রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিটি করপোরেশনের সদস্যরা শ্রমিক নিয়ে গাছটি কেটে রাস্তা পরিষ্কারের কাজ করছিলেন বলে ধানমন্ডি থানা সূত্রে জানা যায়।

এসকে/ 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: