জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আজও শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে বৃষ্টির মধ্যে আজও (বৃহস্পতিবার) রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন

2025-08-01T12:54:21+00:00
2025-08-01T12:55:55+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজধানী
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আজও শাহবাগ অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১২:৫৪ পিএম  আপডেট: ০১.০৮.২০২৫ ১২:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে বৃষ্টির মধ্যে আজও (বৃহস্পতিবার) রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। একই দাবিতে শহীদ পরিবারের সদস্যরাও শাহবাগে অবস্থান নিয়েছেন। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) সারারাত শাহবাগে অবস্থান নিয়ে শুক্রবার (১ আগস্ট) সকাল থেকে আবারও সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন অবরোধকারীরা। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।

এতে শাহবাগের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন জরুরী কাজে বের হওয়া মানুষ। অন্যদিকে আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগে নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে পুলিশ ও বিজিবি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, গতকাল সারা রাত শাহবাগে সড়কে অবস্থান করেছেন অবরোধকারীরা। বৃষ্টির মধ্যেই আজ দুপুর পর্যন্ত তাদের সেখানেই অবস্থান করতে দেখা গেছে।


আন্দোলনকারীরা বলেন, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এ দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি। দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় তাদের এ অবস্থান কর্মসূচি।

আন্দোলনকারীরা জানান, জুলাই সনদ তাদের অধিকার। আর এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তেরি করে অবস্থান করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জুলাই যোদ্ধারা।

অবরোধকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- 

১. জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি; 

২. শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা দেওয়া; 


৩. শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব গ্রহণ করা; 

৪. আহতদের সব চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রকে বহন করা; 

৫. আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা; 

৬. শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তাকেন্দ্র গঠন করা; 

৭. শহীদ ও আহতদের ওপর সংঘটিত দমন-পীড়নের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচারকাজ সম্পন্ন করা;

৮. একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করা।


সময়ের আলো/এসটিও



  বিষয়:   জুলাই সনদ  শাহবাগ  দাবি  অবরোধ  জুলাই যোদ্ধা 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: