রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রকাশের দাবিতে বিক্ষোভ করছেন তারা।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে বিক্ষোভ শুরু করেন তারা।
এর আগে, সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিক্ষোভ মিছিলের কথা জানান সাত কলেজের শিক্ষার্থীরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের সব শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে কালক্ষেপণ ও ৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে অধ্যাদেশ জারি নিয়ে একটি স্পষ্ট রোডম্যাপ প্রকাশ না করায় এবং চলমান শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষা কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সেটি স্পষ্ট না করায়, বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে।
এএডি/