প্লট দুর্নীতি: শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ

2025-08-11T13:53:52+00:00
2025-08-11T13:54:37+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
প্লট দুর্নীতি: শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১:৫৩ পিএম  আপডেট: ১১.০৮.২০২৫ ১:৫৪ পিএম
ফাইল ছবি
রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

সোমবার (১১ আগস্ট) ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালত এসব মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ চলছে।

এ বিষয়ে দুদকের আইনজীবী মুহাম্মদ সুলতান মাহমুদ বলেন, ‘হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে তিন মামলার আজ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। এর মধ্যে এক মামলায় শেখ হাসিনাসহ আসামি ১২ জন, আরেক মামলায় সজীব ওয়াজেদ জয়সহ ১৭ এবং অন্য মামলায় সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জন আসামি রয়েছেন। তারা পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’ আসামিরা পলাতক থাকায় সাক্ষীদের জেরার সুযোগ থাকছে না বলে জানান তিনি।


রাষ্ট্রপক্ষ থেকে এরই মধ্যে এই তিন মামলায় বাদীদের আদালতে হাজির হতে সমন জারি করেছে। তিন মামলার বাদীরা হলেন- দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান।

গত ৩১ জুলাই এসব মামলায় চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। ওইদিন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গত ২০ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এসব মামলা বিচারের জন্য বিশেষ জজ আদালতে বদলির আদেশ দেন।


সময়ের আলো/এসটিও


  বিষয়:   শেখ হাসিনা  প্লট দুর্নীতি  সাক্ষ্য গ্রহণ শুরু  আদালত 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: