সুকুক ও সামাজিক ব্যবসা নিয়ে রাজধানীতে ফিকহী মজলিস

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীতে সুকুক ও সামাজিক ব্যবসা নিয়ে একটি বিশেষ ফিকহী মজলিস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা মুফতিয়ানে কেরাম প্রবন্ধ উপস্থাপন, আলোচনা

2025-08-15T23:23:32+00:00
2025-08-15T23:23:32+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
রাজধানী
সুকুক ও সামাজিক ব্যবসা নিয়ে রাজধানীতে ফিকহী মজলিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১১:২৩ পিএম   (ভিজিট : ২৯৯)
সংগৃহীত ছবি
রাজধানীতে সুকুক ও সামাজিক ব্যবসা নিয়ে একটি বিশেষ ফিকহী মজলিস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা মুফতিয়ানে কেরাম প্রবন্ধ উপস্থাপন, আলোচনা ও পর্যালোচনা করেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ইসলামী অর্থনীতি বিষয়ক গবেষণাধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামীতে (সিআইইএস) এ মজলিস অনুষ্ঠিত হয়।

প্রথমেই সুকুক বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সিআইইএসের প্রিন্সিপাল ড. মুফতি ইউসুফ সুলতান। পরে উপস্থিত শরীয়াহ বিশ্লেষক ও মুফতিগণ আলোচনায় অংশ নেন।

মজলিসে সরকারি সুকুক বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশের পাশাপাশি এর শরীয়াহ ও গভর্নেন্স সম্পর্কিত কিছু আপত্তি ও ত্রুটি উঠে আসে। আলোচকরা এসব ত্রুটি সংশোধনের মাধ্যমে সরকারি সুকুককে আরো শরীয়াহ সম্মত ও জনগ্রহণযোগ্য করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

দ্বিতীয় পর্বে সামাজিক ব্যবসা ও তার ইসলামী দৃষ্টিকোণ নিয়ে বিশদ গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করেন আইএফএ কনসালটেন্সির ফাউন্ডার ও ডিরেক্টর মুফতি আব্দুল্লাহ মাসুম।

তিনি প্রচলিত সামাজিক ব্যবসার বিকল্প হিসাবে ইসলামী অর্থনীতিতে সামাজিক ব্যবসার রূপরেখা উপস্থাপন করেন। উপস্থিত মুফতিগণ এর ওপর আলোচনা করে দেশে সামাজিক ব্যবসার ইসলামী বিকল্প প্রসারের ওপর গুরুত্ব আরোপ করেন।

মজলিসে উপস্থিত ছিলেন বিশিষ্ট শরীয়াহ পরামর্শক মুফতি শাহেদ রহমানী, মুফতি আতীকুর রহমান খান, মুফতি মাসুম বিল্লাহ, মুফতি মুহাম্মদ উল্লাহ, মুফতি আব্দুল মালেক, মুফতি আরিফুল ইসলাম, মুফতি লোকমান হাসানসহ দেশের বিভিন্ন ফতোয়া বিভাগের দায়িত্বশীল প্রায় ১৫ জন বিজ্ঞ মুফতি।

অনুষ্ঠানটি সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১টা ৩০ মিনিটে জোহরের নামাজের মাধ্যমে সমাপ্ত হয়।

এসকে/ 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: