জি কে শামীমের খালাসের রায় স্থগিত চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা জি কে শামীমকেঅর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকেখালাসের রায় স্থগিত চেয়ে আপিল আবেদন

2025-08-17T12:48:24+00:00
2025-08-17T12:49:07+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
জি কে শামীমের খালাসের রায় স্থগিত চেয়ে আবেদন
অর্থপাচার মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ আগস্ট, ২০২৫, ১২:৪৮ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৫ ১২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা জি কে শামীমকে অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে খালাসের রায় স্থগিত চেয়ে আপিল আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

রোববার (১৭ আগস্ট) আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে।

এর আগে গত ৭ আগস্ট অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে জি কে শামীমকে খালাস দেন বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
 
২০২৩ সালের ১৭ জুলাই অর্থপাচার আইনের মামলায় আলোচিত ঠিকাদার জি কে শামীমের ১০ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। এছাড়া তার ৭ দেহরক্ষীর চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

 
এ বিষয়ে বিচারক বলেছিলেন, অস্ত্রবাজ, টেন্ডারবাজ ও অর্থ পাচারকারীদের কোনো আদর্শ নেই। তারা কোনো আদর্শ লালন করে না। এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন জি কে শামীম। যা মঞ্জুর করেন উচ্চ আদালত।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিসে র‌্যাব অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল সংখ্যক গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর, ১ কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করে।

এর পরদিন ২১ সেপ্টেম্বর র‌্যাব-১-এর নায়েব সুবেদার মিজানুর রহমান গুলশান থানায় অর্থপাচার প্রতিরোধ আইনে মামলাটি করেন। 

২০২০ সালের ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ইকোনমিক ক্রাইম স্কোয়াড আবু সাঈদ আটজনকে আসামি করে আদালতে চার্জশিট দিলে ওই বছরের ১০ নভেম্বর বিচার শুরু হয়।

সময়ের আলো/এসটিও



  বিষয়:   জি কে শামীম  অর্থপাচার মামলা  খালাসের রায় স্থগিত  হাইকোর্ট 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: