মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।বুধবার (২০ আগস্ট) দুপুর

2025-08-20T15:08:49+00:00
2025-08-20T15:08:49+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজধানী
মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৩:০৮ পিএম 
সংগৃহীত ছবি

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে রাস্তায় যানজট আছে। যার কারণে কারণে আমাদের কোনো ইউনিট এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

আরআর


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: