আপত্তি সত্ত্বেও গোপালগঞ্জে দ্বন্দ্বের কারণে ফের আইজিপি করা হয় মামুনকে

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আপত্তি সত্ত্বেও পুলিশে গোপালগঞ্জ দ্বন্দ্বের কারণে তাকে

2025-09-04T14:32:39+00:00
2025-09-04T15:43:48+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
আপত্তি সত্ত্বেও গোপালগঞ্জে দ্বন্দ্বের কারণে ফের আইজিপি করা হয় মামুনকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩২ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৫ ৩:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আপত্তি সত্ত্বেও পুলিশে গোপালগঞ্জ দ্বন্দ্বের কারণে তাকে দ্বিতীয়বার পুলিশ মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এমনকি আইজিপি হিসেবে যখন ফের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, তখন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে ‘না’ বলেছিলেন তিনি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মানবতাবিরোধী অপরাধের মামলার জেরায় এমন দাবি করেছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।


এর আগে, সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জেরা শুরু করেন স্টেট ডিফেন্স আমীর হোসেন।

গত ২ সেপ্টেম্বর রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন চৌধুরী মামুন। সে সময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে অতিরিক্ত বল প্রয়োগের সিদ্ধান্ত আসে রাজনৈতিকভাবে। আন্দোলনে লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে।

পরে এই সাক্ষ্যকে আওয়ামী লীগ আমলে গুম-খুন ও জুলাই গণহত্যার অকাট্য দলিল হিসেবে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। এই মামলায় এখন পর্যন্ত চৌধুরী মামুনসহ সাক্ষ্য নেওয়া হয়েছে মোট ৩৬ জনের।

সময়ের আলো/এসটিও



  বিষয়:   সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন  গোপালগঞ্জ দ্বন্দ্ব  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: