সাবেক এমপি মোরশেদ আলম গ্রেফতার

আদালত প্রতিবেদক

আইন-আদালত

দুর্নীতির মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি)এবং বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (৮ সেপ্টেম্বর) দুদকের আবেদনের

2025-09-08T19:47:11+00:00
2025-09-08T19:48:22+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
সাবেক এমপি মোরশেদ আলম গ্রেফতার
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৭ পিএম  আপডেট: ০৮.০৯.২০২৫ ৭:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
দুর্নীতির মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এবং বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।


প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের উপ-পরিচালক শেখ গোলাম মাওলা বাদী হয়ে গত ৪ মে মামলা করেন। এতে মোরশেদসহ তিনজনকে আসামি করা হয়। অন্য দুই আসামি হলেন- মোরশেদের ছেলে ও বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল আলম এবং মোরশেদের ভাই ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। মোরশেদকে গত ৮ এপ্রিল রাতে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে।

মামলা সূত্রে জানা গেছে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এরিয়া অফিসের জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোরশেদ ও তার ভাই জসিমের মালিকানাধীন জমি কেনা হয়। ফলে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বা স্বার্থের দ্বন্দ্ব ঘটলেও তা গোপন করে অস্বাভাবিক দামে জমি কেনার মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ ৬ হাজার ১৪৫ টাকা আত্মসাৎ করা হয়।

সময়ের আলো/এসটিও


  বিষয়:   দুর্নীতি  মামলা  সাবেক এমপি  গ্রেফতার  আদালত 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: