রাজধানীতে এসির কাজ করার সময় নিচে পড়ে মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর খিলগাঁও এলাকায় একটি ভবনে এসির কাজ করার সময় নিচেপরে রিফাত (২০) নামে এক এসি মিস্ত্রিমারা গেছেন।বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) সাড়ে ৩টার

2025-09-11T18:10:37+00:00
2025-09-11T18:19:50+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীতে এসির কাজ করার সময় নিচে পড়ে মিস্ত্রির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১০ পিএম  আপডেট: ১১.০৯.২০২৫ ৬:১৯ পিএম
ফাইল ছবি
রাজধানীর  খিলগাঁও এলাকায় একটি ভবনে এসির কাজ করার সময় নিচে পরে রিফাত (২০) নামে এক এসি মিস্ত্রি মারা গেছেন।
 
বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) সাড়ে ৩টার দিকে খিলগাঁও জোড়পুকুর পার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকাল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। 

মৃত রিফাতের সহকর্মী মো. আল আমিন জানান, রিফাতের বাড়ি কুমিল্লা জেলার মুরাদ নগর উপজেলার কাজীতলা গ্রামে। রিফাতের বাবার নাম মো. জসিম মিয়া। বর্তমানে মুগদা উত্তর মান্ডা এলাকায় থাকতো এবং এসি মেরামতের কাজ করতো।


তিনি আরও জানান, আজকে তারা খিলগাঁও জোর পুকুরপাড়ে একটি বাসায় ৬ তলার বাইরের দিকে এসি লাগানোর কাজ করছিল। সেখান থেকে হঠাৎ নিচে পরে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে খিদমাহ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খিলগাঁও এলাকা থেকে সহকর্মীরা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান, ৬ তলার বাইরে থেকে নিচে পরে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সময়ের আলো/এসটিও




  বিষয়:   রাজধানী  এসির কাজ  মিস্ত্রির মৃত্যু 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: