অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

২০২৪ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের বিজ্ঞপ্তিতে

2025-09-18T18:15:58+00:00
2025-09-18T18:15:58+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষা
অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৫ পিএম 
সংগৃহীত ছবি
২০২৪ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীরা এখন ২৫ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ফরম পূরণ ও ডাটা এন্ট্রি নিশ্চয়ন করতে পারবেন। 

এ ছাড়া, বর্ধিত সময় অনুযায়ী সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে ২৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আর আগের বিজ্ঞপ্তির অন্যান্য নিয়ম ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে। 

এর আগে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অনার্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। 


ওই দিন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২২ অক্টোবর (বুধবার) থেকে শুরু হবে লিখিত পরীক্ষা। প্রতিদিন দুপুর ১টায় পরীক্ষা শুরু হবে এবং প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল অনুযায়ী পরীক্ষা চলবে। 

ঘোষিত সময়সূচি অনুযায়ী ২২ অক্টোবর ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এ বছরের অনার্স ২য় বর্ষ পরীক্ষা। এরপর নির্ধারিত তারিখে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, সংগীত, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণ-রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, নৃ-বিজ্ঞান, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও ক্রীড়া বিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 


সময়ের আলো/এনএ 
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: