বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি প্রতিনিধি

শিক্ষা

একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের ফলে রাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায়

2025-09-22T19:44:08+00:00
2025-09-22T20:04:59+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৪ পিএম  আপডেট: ২২.০৯.২০২৫ ৮:০৪ পিএম
বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের ফলে রাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাবি কোষাধক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন প্যানেলের নেতাকর্মী ও সমর্থকরা মুখোমুখি হয়ে পরস্পরবিরোধী স্লোগান দেওয়ায় ক্যাম্পাস জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। 

জানা গেছে, শিক্ষক-কর্মকর্তাদের কর্মসূচির মধ্যে আজ সোমবার রাকসু নির্বাচন স্থগিত করার আহ্বান জানায় ছাত্রদলসহ বেশ কয়েকটি প্যানেল। তবে ২৫ তারিখ নির্বাচন আয়োজনের দাবিতে অনঢ় ইসলামী ছাত্রশিবির। 

এমতাবস্থায় সোমবার সন্ধ্যায় রাবি কোষাধ্যক্ষের কার্যালয়ে জরুরি সভায় বসেছে রাবি প্রশাসন ও রাকসু নির্বাচন কমিশন। পরে কোষাধ্যক্ষের কার্যালয় ঘিরে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। 


ছাত্রশিবির নেতারা জানান, একটি পক্ষ রাকসু নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা চায়, ২৫ তারিখে রাকসু নির্বাচন দিতে হবে। 

বামপন্থী একটি প্যানেলের একাধিক নেতা জানান, তারা পূজার ছুটির পর রাকসু নির্বাচনের দাবিতে অবস্থান নিয়েছেন। 

শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। 



সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: