সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৬ পাহাড়ি আটক

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের চন্দনাইশে পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। অভিযানে অস্ত্রসহ ৬ পাহাড়িকে আটক করা হয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনাবাদ

2025-09-22T19:32:28+00:00
2025-09-22T20:22:49+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৬ পাহাড়ি আটক
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩২ পিএম  আপডেট: ২২.০৯.২০২৫ ৮:২২ পিএম
আটককৃত ৬ পাহাড়ি সন্ত্রাসী। ছবি: সময়ের আলো
চট্টগ্রামের চন্দনাইশে পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। অভিযানে অস্ত্রসহ ৬ পাহাড়িকে আটক করা হয়েছে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের লট এলাহাবাদ হাইট মাড়া পাহাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি  এক নলা বন্দুক, দেশীয় অস্ত্র ৩টি, ১কি চাকু, ১২ প্যাকেট বারুদ, ৩টি গুলটি, ৩০টি সিসার গুলি উদ্ধার করা হয়েছে। 

আটককৃতরা হলেন- বান্দরবান জেলার চিনি দুলু পাড়া এলাকার থৈয়মংচি মারমার ছেলে মংচালু (৩৮), ওংসামুর ছেলে মনুচিং (৪০), মনিশির ছেলে লুফু ম (৩৬), অক্ষয় সিংয়ের ছেলে লুসাই- ম (৩০), ত্রাপুঅ-এর ছেলে চাইসাও (৪০) এবং সৈলক্ষ মারমার ছেলে চাচিংপ্রু মারমা (৩৮)। 


স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ জন পাহাড়ি অস্ত্রসহ কাঞ্চনাবাদ ইউনিয়নের লট এলাহাবাদ এলাকায় গেলে স্থানীয় লোকজন তাদেরকে দেখে আটক করে চন্দনাইশ সেনা ক্যাম্পে খবর দেয়। সেনাবাহিনীর টিম খবর পাওয়া সাথে সাথে কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে ক্যাম্পে নিয়ে যান। পরবর্তীতে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়। 

চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান, এলাবাসীর দেওয়া তথ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সাহসী প্রচেষ্টায় পাহাড়ি সন্ত্রাসীদের আটক করে থানায় সোপর্দ করি। 

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, আসামিদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: