চট্টগ্রামে জলাশয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীতে জলাশয় থেকে উদ্ধার করা যুবকের মরদেহ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, পুলিশের ধাওয়ায় জলাশয়ে পড়ে যুবকের মৃত্যু

2025-09-22T19:20:46+00:00
2025-09-22T19:20:46+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে জলাশয় থেকে যুবকের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২০ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীতে জলাশয় থেকে উদ্ধার করা যুবকের মরদেহ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, পুলিশের ধাওয়ায় জলাশয়ে পড়ে যুবকের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, সেখানে পুলিশ কোন অভিযান চালায়নি। 
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বন্দর থানার মধ্যম হালিশহর ২ নম্বর সাইট এলাকার ব্রিকফিল্ড সংলগ্ন একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের একটি টিম মরদেহটি উদ্ধার করে। 

স্থানীয়রা জানান, রোববার তাস খেলার সময় পুলিশ আসার খবর শুনে ওই যুবক জলাশয়ে লাফ দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে যুবকের মৃত্যু হয়েছে। মৃত মাসুদ রানা (৩৫) নগরীর মধ্যম হালিশহর সাইট পাড়া এলাকার বাসিন্দা। 
এ প্রসঙ্গে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার মো. মাঈনুদ্দীন বলেন, স্থানীয়রা আমাদের অফিসে জানান জলাশয়ে যুবকের মরদেহ ভাসছে। পরে সকালে একটি ডুবুরি টিম ওই জলাশয়ে তল্লাশি শুরু করে। বেশ কিছু সময় তল্লাশির পর দুপুরের দিকে ২০ ফুট পানির নিচে যুবকের মরদেহ পাওয়া যায়। এরপর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। 


স্থানীয় লোকজন জানান, রোববার বিকাল থেকে কয়েকজন যুবকের সাথে জড়ো হয়ে জলাশয়ের ধারে বসে তাস খেলছিলেন মাসুদ। এদিন সন্ধ্যার দিকে পুলিশের একটি টিম আসার খবর পায় যুবকরা। সাথে সাথে কয়েকজন যুবক এক সাথে ঝাপ দেয় জলাশয়ে। এরপর যুবকদের অনেকে সাতরে তীরে উঠতে সক্ষম হলেও মাসুদ পানিতে তলিয়ে যায়। আজ তার মরদেহ উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, রোববার ঘটনার সময় পুলিশের কোন টিম জলাশয়ের দিকে অভিযানে যায়নি। নিয়মিত টহলের সময় কোন টিম যেতে পারে। পুলিশের কারণে যুবকরা জলাশয়ে লাফ দেয়ার কোন তথ্য আমাদের কাছে নেই। আমরা জেনেছি ফায়ার সার্ভিসের টিম আজ দুপুরে জলাশয় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার
করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: