বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৫-২৬ কার্যবর্ষের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থী মুহম্মদ সজীব প্রধান। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবদুর রহিম।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টা ফয়সাল আহম্মদ ও মাহদী হাসান মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
মুহম্মদ সজীব গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে মাস্টার্সে পড়ছেন। এর আগে তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। সংগঠনটি তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা, লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে। বর্তমানে দেশের ২১টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি।
আরআর