প্লট ও বাড়ি মালিকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

হয়রানির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতি (গভ. রেজি নং

2025-09-24T21:16:34+00:00
2025-09-24T22:35:21+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
রাজধানী
প্লট ও বাড়ি মালিকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৬ পিএম  আপডেট: ২৪.০৯.২০২৫ ১০:৩৫ পিএম
দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতির মানববন্ধন কর্মসূচি। ছবি: সংগৃহীত
হয়রানির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতি (গভ. রেজি নং ০৭৪৩৪)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দক্ষিণ বনশ্রী মেইন রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু কর্মকর্তা বৈধভাবে ক্রয়কৃত জমি ও ঘরবাড়ির মালিকদের হয়রানি করছেন এবং বাড়ি নির্মাণে বাধা দিচ্ছেন। 

বক্তারা আরও বলেন, খাল দখলের যে অভিযোগ সিটি করপোরেশন করছে সেটা সত্য নয়। কারণ এই খাল ২৫ বছর পূর্বেই ইস্টার্ন হাউজিং সরকারের জেলা প্রশাসকের সাথে বিনিময় দলিলের মাধ্যমে নিয়ে তারপর সেখানে প্লট করে মালিকদের কাছে বিক্রি করেছে।

অবৈধ অনুপ্রবেশকারীরা ইস্টার্ন হাউজিং এর পরিবেশ নষ্ট করার জন্য ব্যক্তিগত মালিকানাধীন প্লটকে রাস্তা দাবি করছে। সিটি করপোরেশন ও সেই দাবি যাচাই না করেই ইস্টার্ন হাউজিং ও রাজউক নির্ধারিত সীমানা প্রাচীর ভাঙচুর করার অপচেষ্টা করছে। পূর্বে ফ্যাসিস্ট সরকারের মেয়র তাপস এই অবৈধ কাজ করেছিল। ফ্যাসিস্ট সরকার চলে গেলেও তার সুবিধাভোগীরা এখনো যথাস্থানে থেকে বৈধ প্লট মালিকদের হয়রানি করছে। 

তারা বলেন, রাজউক অনুমোদিত হাউজিং মাস্টার প্ল্যান এবং বাড়ি অবৈধ হতে পারে না।

সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিজ উদ্দিন ভুঁইয়া বলেন, আমরা আশা করি সরকার অবিলম্বে অসৎ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং প্লট ও বাড়ি মালিকদের হয়রানি বন্ধ করবে। 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোহাম্মদ হানিফসহ আরও অনেকে।

সময়ের আলো/জেডআই
Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: