হাজী সেলিমের বাসা ঘিরে রেখেছে যৌথ বাহিনী

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর আজিমপুরের দায়রাশরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বাড়িতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার

2025-09-28T14:35:50+00:00
2025-09-28T14:42:03+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
রাজধানী
হাজী সেলিমের বাসা ঘিরে রেখেছে যৌথ বাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৫ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৫ ২:৪২ পিএম
হাজী সেলিমের বাসায় অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। ছবি: সংগৃহীত
রাজধানীর আজিমপুরের দায়রাশরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বাড়িতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাসাটি ঘিরে রাখতে দেখা যায়।

এ বিষয়ে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান বলেন, দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান চালানো হয়েছে, এমন তথ্য জানতে পেরেছি। ‌তবে এর বেশি তথ্য অভিযান সম্পর্কে আমাদের কাছে নেই। 

অভিযান সূত্রে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, হাজী সেলিমের ভবনটির আন্ডারগ্রাউন্ড (ভূগর্ভস্থ) পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে।

আরও জানা যায়, গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে, তার মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়ি রয়েছে। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি।

স্থানীয়দের অভিযোগ, বাড়িটিতে কার্যকম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গোপনে যাতায়াত করেন। এই বাসা থেকেই দেশ বিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে। বাসাটিতে অন্য লোক তেমন একটা থাকেন না বলে জানা গেছে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: