জনপ্রিয় চিত্রনায়ক এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে ভগছেন। তিনি বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন অবস্বথায় আছেন।
সম্প্রতি নিসচার এক সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ তথ্য জানান তার ছেলে মিরাজুল মইন।
অন্যদিকে ইলিয়াস কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে গনমাধ্যমকে জানিয়েছেন।
তিনি বলেন, ‘ইলিয়াস কাঞ্চন গত সাত মাস ধরে অসুস্থ এবং ছয় মাস ধরে লন্ডনে তার চিকিৎসা চলছে। সেখানে তিনি তার মেয়ে ইসরাত জাহানের বাসায় অবস্থান করছেন।’
আরিফুল আরও জানান, ইলিয়াস কাঞ্চন গত ২৬ এপ্রিল থেকে লন্ডনে আছেন। সেখানে হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
তিনি বলেন, ‘গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মস্তিষ্কে একটি সফল অস্ত্রোপচার করা হয়। টিউমারের কিছু অংশ ইতোমধ্যে অপসারণ করা হয়। পুরো টিউমার অপসারণ করা হলে জীবনহানিসহ প্যারালাইজড হয়ে চলনশক্তি ও কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলার ঝুঁকি ছিল বলে ডাক্তাররা জানিয়েছেন। তাই চিকিৎসকদের পরামর্শে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়।’
দীর্ঘদিন লন্ডনে থাকার কারণে ইলিয়াস কাঞ্চন মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন। কর্মব্যস্ত জীবন ছেড়ে লন্ডনের ঘরবন্দী জীবন তাকে বিচলিত করছে। থেরাপির কারণে তার শরীরে ক্লান্তি এসেছে এবং কথা বলতেও কষ্ট হচ্ছে বলেও জানান আরিফুল ইসলাম।
সময়ের আলো/কেএইচও