কামিল পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদী কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৯১.৯৭ শতাংশ পরীক্ষার্থী।সোমবার

2025-10-13T21:20:19+00:00
2025-10-13T21:21:34+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
শিক্ষা
কামিল পরীক্ষার ফল প্রকাশ
পাসের হার ৯১ দশমিক ৯৭ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৯:২০ পিএম  আপডেট: ১৩.১০.২০২৫ ৯:২১ পিএম
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ছবি : সংগৃহীত
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদী কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৯১.৯৭ শতাংশ পরীক্ষার্থী।

সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ভাইস চ্যান্সেলরের কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। 

উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও মানসম্মত শিক্ষাব্যবস্থা উপহার দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব ও আমানত। মাদরাসা শিক্ষাকে কর্মমুখী ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য শিক্ষাব্যবস্থায় রূপ দিতে প্রচেষ্টা অব্যাহত থাকবে। চলতি বছরেই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সেশনজট ও সনদজট মুক্ত হবে বলেও জানান তিনি। 


এ বছর সিজিপিএ-এর ভিত্তিতে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে সরকারি মাদরাসা আলীয়া ঢাকা। দ্বিতীয় স্থান অর্জন করে দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা ঢাকা। তৃতীয় স্থান অর্জন করে খুলনা আলীয়া কামিল মাদরাসা ও চাদঁপুর জেলার ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা। 

গত ১৪ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৪ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা শেষ হয়। পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পাওয়া যাবে। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   কামিল পরীক্ষা  ফল প্রকাশ  পাসের হার  ৯১ দশমিক ৯৭ শতাংশ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: