মিরপুরে উদ্ধার ১৬ লাশ ঢামেকের মর্গে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া ১৬ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)

2025-10-14T21:50:43+00:00
2025-10-14T21:51:35+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
মিরপুরে উদ্ধার ১৬ লাশ ঢামেকের মর্গে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৯:৫০ পিএম  আপডেট: ১৪.১০.২০২৫ ৯:৫১ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া ১৬ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি অ্যাম্বুলেন্স করে মরদেহগুলো ঢামেকে পাঠানো হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। 

তিনি বলেন, রাত সোয়া ৮টার দিকে মরদেহগুলো ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্সে যোগে হাসপাতালে নিয়ে আসে।


এদিকে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, তিনতলা পোশাক কারখানার বিভিন্ন স্থান থেকে ১৬ লাশ উদ্ধার করা হয়েছে। সবকটি মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতালে সকলের সহযোগিতায় পাঠানো হয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, টিনসেট একতলা কেমিক্যাল গোডাউনে প্রথম আগুন লাগে। সেই আগুন মুখোমুখি থাকা পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে।

আরআর


  বিষয়:   আগুন  নিহত  ঢামেক  ময়নাতদন্ত 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: