৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১ হাজার ২১৯ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।রোববার (১৯ অক্টোবর) রাত ১০টা ১০

2025-10-19T23:21:49+00:00
2025-10-19T23:22:56+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ১১:২১ পিএম  আপডেট: ১৯.১০.২০২৫ ১১:২২ পিএম
সংগৃহীত ছবি
৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১ হাজার ২১৯ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ফল প্রকাশ করে।

পিএসসি সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর পর্যন্ত ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুধু ঢাকা মহানগরে এ পরীক্ষার কেন্দ্র ছিল। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ প্রার্থী। তবে অংশ নেন ৫৬ শতাংশ প্রার্থী। পরীক্ষায় মোট ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা পরবর্তী ধাপে অংশ নেওয়ার যোগ্য হয়েছেন।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে। 


প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে, কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পিএসসির রোডম্যাপ অনুযায়ী, ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই এতে অংশ নিতে পারবেন।

আরআর



  বিষয়:   বিসিএস  ফল  পিএসসি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: