ষষ্ঠ ও নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের শেষ সুযোগ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

দুই শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের সুখবর দিলো শিক্ষা বোর্ড। ষষ্ঠ শ্রেণি ও নবম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের জন্য ফের অনলাইনে

2025-10-24T17:17:57+00:00
2025-10-24T17:17:57+00:00
 
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিক্ষা
ষষ্ঠ ও নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের শেষ সুযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৫:১৭ পিএম   (ভিজিট : ২০৪)
ফাইল ছবি
দুই শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের সুখবর দিলো শিক্ষা বোর্ড। ষষ্ঠ শ্রেণি ও নবম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের জন্য ফের অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গত ২৩ অক্টোবর এ ধাপের রেজিস্ট্রেশন শুরু হয়েছে, চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। এ সময়সীমার পর কোনোভাবেই আর রেজিস্ট্রেশন করার সুযোগ থাকবে না বলে জানানো হয়েছে।   

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিটি বোর্ডের আওতাধীন অনুমোদিত সব মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে। 


চিঠিতে বলা হয়, বোর্ডের অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা বাধ্যতামূলক। নির্ধারিত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন না হলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। 

এ ছাড়া, অন্য শিক্ষা বোর্ড থেকে আগত টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দ্বারা ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   ষষ্ঠ  নবম  শ্রেণিতে  রেজিস্ট্রেশনের  শেষ সুযোগ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: