ফটোগ্রাফারের আবদার শুনে চটে গেলেন সোনম বাজওয়া

সময়ের আলো ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী সোনম বাজওয়া। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় তাকে। তারই কিছু স্থিরচিত্র ও ভিডিও সামাজিক মাধ্যমে

2025-10-24T20:46:25+00:00
2025-10-24T20:46:25+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
বিনোদন
ফটোগ্রাফারের আবদার শুনে চটে গেলেন সোনম বাজওয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৮:৪৬ পিএম 
বলিউড অভিনেত্রী সোনম বাজওয়া। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী সোনম বাজওয়া। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় তাকে। তারই কিছু স্থিরচিত্র ও ভিডিও সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল।  

এদিন সকালে করিডোর ধরে বিমানবন্দরের ভেতরের দিকে এগোচ্ছিলেন তিনি। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করতেই অভিনেত্রীকে দেখে শোরগোল শুরু করে ফটোগ্রাফাররা। আর সে সময় অভিনেত্রীকে ‘পোজ’ দেওয়ার আবদার করে বসেন তারা।

এরপরই নিজের প্রতিক্রিয়া দেন সোনম, পেছন ফিরে খানিকটা বিরক্তের দৃষ্টিতে তাকান, এরপর খানিক রেগে গিয়ে বলে ওঠেন, ‘সকাল ৭টার সময় আপনাদের কী ছবি দেব আমি?’


যদিও সোনম মাস্ক থাকায় তার মুখের অভিব্যক্তি পুরোপুরি বোঝা যায়নি। তবে কণ্ঠস্বরে বিরক্তি বোঝা যায়। এরপর পরিস্থিতি আর ঘোলাটে করেননি তিনি, হাত নাড়িয়ে ভেতরে চলে যান।

সোনম বাজওয়া বর্তমানে হর্ষবর্ধন রানের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় রয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তাদের ছবি ‘দিওয়ানে কি দিওয়ানিয়ত’।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   ফটোগ্রাফার  আবদার  সোনম বাজওয়া 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: