মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মিরপুর-১২ নম্বরের কালশী রোড এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতইউনিট।শুক্রবার (২৪ অক্টোবর)

2025-10-24T22:56:13+00:00
2025-10-25T00:49:48+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১০:৫৬ পিএম  আপডেট: ২৫.১০.২০২৫ ১২:৪৯ এএম  (ভিজিট : ২৮৫)
মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন। ছবি : সময়ের আলো
রাজধানীর মিরপুর-১২ নম্বরের কালশী রোড এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাত ইউনিট। 

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আজ রাত ১০টা ১৪ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর মিরপুরের কালশীতে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ছয়তলা ভবনের ছয়তলায় আগুন লেগেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের ছয়টি ইউনিট কাজ করছে। ‌আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। 


প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদও পাওয়া যায়নি।

সময়ের আলো/জেডআই



  বিষয়:   মিরপুর  আগুন  অগ্নিকাণ্ড 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: